দেশে তৈরি করোনা টিকা অনুমোদন দিল ইরান

দেশে তৈরি করোনা টিকা অনুমোদন দিল ইরান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরান জরুরি ব্যবহারের জন্য নিজেদের তৈরি টিকার অনুমোদন দিয়েছে। ইরানের এই টিকার নাম দেওয়া হয়েছে কোভ-ইরান বারেকাত। সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেদের তৈরি টিকার জরুরি ব্যবহারের ঘোষণা দেন।

স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যেই ইরানের সব নাগরিককে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, এই টিকা তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শপ্রতিক্রিয়াও খুবই কম। অন্যদিকে এটি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করবে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশ থেকে টিকা না পাওয়ার কারণে দীর্ঘদিন ধরেই সংকটে ছিল ইরান। তাই তারা নিজ দেশের জনগণের স্বাস্থ্যের কথা বিবেচনা করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নিজেরাই টিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে। নিষ্ক্রিয় ভাইরাসের ওপর ভিত্তি করে ইরানের ফার্মাসিউটিক্যাল কম্পানি সিফাফার্ম এই টিকা তৈরি করেছে। গত ডিসেম্বরেই এই টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে গবেষণা হয়।

এদিকে ইরান এবং কিউবা যৌথভাবে আরো একটি টিকা নিয়ে কাজ করছে। আগামী সপ্তাহেই নতুন এই টিকা ইরানে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র : আনাদেলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *