দেশে দুর্নীতি ও ক্যাসিনো পাল্লা দিয়ে বাড়ছে, প্লিজ থামান : চরমোনাই পীর

দেশে দুর্নীতি ও ক্যাসিনো পাল্লা দিয়ে বাড়ছে, প্লিজ থামান : চরমোনাই পীর

দেশে দুর্নীতি ও ক্যাসিনো পাল্লা দিয়ে বাড়ছে, প্লিজ থামান : চরমোনাই পীর

পাথেয় রিপোর্ট : সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে না পারলেও দুর্নীতি ও ক্যাসিনো উন্নয়ন ঠিকই হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, দুর্নীতিও বাড়ছে, বাড়ছে ক্যাসিনোর উন্নয়নও। প্রতিদিন নতুন নতুন দুর্নীতির চিত্র ফুটে উঠছে।

তিনি বলেন, উন্নয়নে বালিশ দুর্নীতির দৃশ্য বিভিন্ন প্রতিবেদনে বার বার উঠে এসেছে। পাবনার রূপপুর পারমানিক বিদ্যুৎ প্রকল্পের পর চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের আগেই দুর্নীতির নীল নকশা ফুটে উঠেছে। এখানে একটি বালিশের মূল্য ২৭,৭২০ ও কাভার মূল্য ২৮,০০০ টাকা, ২০ টাকার হ্যান্ড গ্লাভসের দাম ৩৫ হাজার টাকা, ১৫ টাকার টেস্ট টিউবের দাম ৫৬ হাজার টাকা। এভাবেই দেশের সম্পদ কুক্ষিগত করার চিত্র ফুটে উঠছে। প্রশাসন ও সরকার দলীয় নেতাকর্মীরা দুর্নীতিতে একাকার হয়ে গেছে। একদিকে দুর্নীতি অপরদিকে ক্যাসিনো সমানতালে চলছে। এভাবে একটি দেশ চলতে পারে না। দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলীয় অধিকাংশ কর্মীরা দুর্নীতিগ্রস্থ। দেশের প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি মহড়া চলছে, যা খুবই পরিতাপের বিষয়।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দেশের সম্পদ দুর্নীতিবাজরা লুটেপুটে শেষ করে ফেলেছে। আজ নিত্যপ্রয়োজনীয় বাজারে আগুন। সাধারণ মানুষ দ্রব্যমুল্যের করালগ্রাসে সর্বস্বান্ত। এগুলো দেখার কেউ নেই।

মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা মঠবাড়ীয়া উপজেলা আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী। শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের মঠবাড়ীয়া উপজেলা সভাপতি মাওলানা ছগির হোসাইন। বক্তব্য রাখেন মাওলানা শিহাবুদ্দিন শেহাব কাসেমী, মাওলানা বেলায়েত হোসেন, ছাত্রনেতা এম এম রেদওয়ান প্রমুখ।

পরে তিনি টিভি চ্যানেল নিউজ ২৪ কে দেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাক্ষাৎকার দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *