পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ১০০’র নীচে নামল। গত ২৪ ঘণ্টায় আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ হাজার ৯২৬।
একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৩৬ জনের দেহে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫২৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯।
আজ শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪ হাজার ৬৫২টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ১২৯টি। এর মধ্যে আরো ৩ হাজার ৪৩৬ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা কম। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫২৫ জন। এর আগে গত ২৮ জুলাই ১৬ হাজার ২৩০ জন শনাক্ত হয়, যা এ যাবতকালের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৮ লাখ ৪১ হাজার ৪৭২টি।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৮০ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের তুলনায় অনেকটা কম। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ১১৭ জনের। এর আগে গত ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মারা যায়, যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট ২৫ হাজার ৯২৬ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৩৯ জন নারী। এর মধ্যে ২ জন বাসায় এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২১, রাজশাহীতে ১, খুলনায় ৯, বরিশালে ৪, সিলেটে ৬, রংপুরে ৩ এবং ময়মনসিংহ বিভাগে ২ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।


