দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ভারত জড়িত : জাফরুল্লাহ

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ভারত জড়িত : জাফরুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ভারত সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার যেহেতু নির্বাচিত নয়, তাই তারা দ্রব্যমূল্যের দাম নিয়ে ভাবে না। তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তাদের এই পুঁজিতন্ত্রের সঙ্গে যোগ দিয়েছে ভারতীয় চক্রান্ত।

শ‌নিবার (২৮ ন‌ভেম্বর) জাতীয় প্রেস ক্লা‌বে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন। চাল, পেঁয়াজ ও আলুসহ দ্রব‌্যমূল্যের লাগামহীন উর্ধ্বগ‌তি নিয়ন্ত্রণের দা‌বি‌তে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাফরুল্লাহ বলেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে ভারত সরাসরি জড়িত। ভারতে গো মন্ত্রণালয় সৃষ্টি হয়, আর আমাদের সরকার ঘাস চাষ শিখতে বিদেশে পাঠায়। কারণ তাদের প্রভু ভারত। আমাদের একটাই কাজ, প্রতিদিন প্রতিনিয়ত পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’

সমা‌বে‌শে আরো বক্তব‌্য দেন নাগরিক ঐক‌্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *