দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস মহামারির মাঝে দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এ সময়ে নতুন করে রোগী ভর্তি হয়েছেন ১৮ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ৭ জন রোগী।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে এ পর্যন্ত বাড়ি ফিরেছেন এক হাজার ১৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ৮২ জন। চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৪৭৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *