দেশে হঠাৎ বেড়েছে করোনায় সংক্রমন ও মৃত্যু

দেশে হঠাৎ বেড়েছে করোনায় সংক্রমন ও মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯১৩ জনের।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২২ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৫ হাজার ২৮২ জনে।

মৃত্যু ও শনাক্তের এ সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত মাসের ৯ তারিখে করোনায় ৫৬ জনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ১৬৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন। এছাড়া চট্টগ্রামে ৭, রাজশাহীতে ১১, খুলনায় ৬, সিলেটে ২, রংপুরে ৫ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৭ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৪ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৯১৩ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ৩০২ জন ও নারী ৩ হাজার ৬১১ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *