পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।
এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচজন, নারী ভোটার পাঁচ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৪৪১ জন।
মঙ্গলবার (০২ মার্চ) জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকার এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, এবার হালনাগাদে ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন ভোটার যুক্ত হয়েছেন তালিকায়। আর বিদ্যমান তালিকা থেকে মৃত্যুজনিত কারণে বাদ পড়েছেন ১৬ হাজার ৪৯৯ জন।
গত ১৭ জানুয়ারি হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। দাবি ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
/এএ


