পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকা গতকাল বুধবার রাতে দেশে পৌঁছেছে। এর আগে গত সোমবার রাতে সিনোভ্যাকের ১০ লাখ ডোজ টিকা ও একই রাতে কোভ্যাক্সের আওতায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। এ নিয়ে দুদিনে মোট ৭৫ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাল।
যেভাবে সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশে টিকা চলে আসছে, তাতে এ বছরের ডিসেম্বরের মধ্যেই লক্ষ্যমাত্রার অন্তত ৫০ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে, ক্রমান্বয়ে দেশের সব মানুষই টিকা পাবে।


