দেশে ৩৭৫ সিসির মোটরসাইকেল নিবন্ধনের অনুমতি

দেশে ৩৭৫ সিসির মোটরসাইকেল নিবন্ধনের অনুমতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। তবে ৩৭৫ সিসির মোটরসাইকেলের নিবন্ধন নিতে হলে, তা হতে হবে দেশে উৎপাদিত। এত দিন ১৬৫ সিসির ওপর মোটরসাইকেল চলাচলের সুযোগ ছিল না।

বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহনের (বিআরটিএ) সংস্থাপন শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে দেশীয় শিল্প খাতের বিকাশ ও সম্প্রসারণের লক্ষে বিদ্যমান ১৬৫ সিসির পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদিত ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রদান করা যাবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশে এখন ৯টির মতো মোটরসাইকেল কারখানা হয়েছে। সরকার ২০১৮ সালে মোটরসাইকেল শিল্প উন্নয়ন নীতি করে, যেখানে ২০২৭ সালের মধ্যে দেশে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়েছে। এখন বছরে ছয় লাখ মোটরসাইকেল বিক্রি হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *