পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে এ পর্যন্ত মোট ৩ কোটি ৬২ লাখ ৪২ হাজার ৪১৫ জন মানুষকে করোনা টিকা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট টিকা নেয়াদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৪৫৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৯০ হাজার ৯৫৭ জন। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার ৭২৫ জন আর নারী ৯৪ লাখ ৮০ হাজার ৭৩৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৩ লাখ ৫০ হাজার ৪৮৫ জন আর নারী ৬০ লাখ ৪০ হাজার ৪৭২ জন।
এদিকে, আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ২০ লাখ ৬০ হাজার ৩৭৯ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৭৩৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৭৪ হাজার ৬৪০ জন নিবন্ধন করেছেন।


