দেহ ব্যবসার দায়ে গুলশানে স্পা সেন্টারের নারীসহ ২৮ জন গ্রেফতার

দেহ ব্যবসার দায়ে গুলশানে স্পা সেন্টারের নারীসহ ২৮ জন গ্রেফতার

দেহ ব্যবসার দায়ে গুলশানে স্পা সেন্টারের নারীসহ ২৮ জন গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১২ জন পুরুষ ও ১৬ জন নারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই স্পা সেন্টারে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্র করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন শােষণ ও নিপীড়নমূলক কাজ চলে আসছিল।

গুলশান থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় ওই স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরােধ ও দমন আইনে মামলা করেছেন গুলশান থানার এসআই মাে. ওলিয়ার রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *