দেড় মাস পর করোনায় মৃত্যু দেখল দেশ

দেড় মাস পর করোনায় মৃত্যু দেখল দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত কয়েক মাস ধরেই দেশে মহামারি করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় দেড় মাস পর গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হলো। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

মঙ্গলবার (২৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে একজনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এ সময় ৬ জনের শনাক্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত এক দিনে মোট এক হাজার ৬২৮টি নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্ত হয় ছয়জন। শনাক্ত রোগীদের সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। দেশের বাকি ৬৩ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *