‘দ্বিতীয় মক্কা’ হতে চায় উজবেকিস্তান

‘দ্বিতীয় মক্কা’ হতে চায় উজবেকিস্তান

পাথেয় ডেস্ক : মুসলিমদের ভ্রমণে দৃষ্টি কেড়ে ‘দ্বিতীয় মক্কা’ হতে চায় উজবেকিস্তান। দেশটিতে শতশত ধর্মীয় স্থাপনা আছে যেটি দেশি-বিদেশী পর্যটকদের আকর্ষণ করে। উজবেকিস্তান মধ্য এশিয়ার জনবহুল একটি দেশ। এখানে রয়েছে বহু পুরনো মসজিদ এবং মাজার; যেগুলো বেশ ভালোভাবে সংরক্ষণ করা হয়।

দেশটির সরকার মনে করে এসব স্থাপনার মাধ্যমে পর্যটন শিল্পকে আকর্ষণীয় করা যায়। কয়েক দশক বিচ্ছিন্ন থাকা এবং কর্তৃত্ববাদী শাসনের অবসানের পর উজবেকিস্তান এখন উন্মুক্ত হয়েছে।

উজবেকিস্তানে অনেক স্থাপনা আছে যেগুলো সোভিয়েত ইউনিয়নের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষ সেখানে যেতে পারতো না। বর্তমান সরকার মনে করে, স্থানীয় সংস্কৃতি এবং ধর্মের ওপর তারা নতুন করে যে জোর দিচ্ছে তাতে তরুণরা উগ্রপন্থার দিকে ঝুঁকবে না।

বিশ্বখ্যাত বিজ্ঞানী এবং পণ্ডিত ইমাম বুখারি এবং বাহাউদ্দিন নকসবন্দকে এখানে সমাধিস্থ করা হয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক এবং ভারত থেকে অনেক পর্যটক এখানে আসতে পারে বলে মনে করেন উজবেকিস্তান ট্যুরিজম কমিটির উপ-প্রধান আবদুলাজিজ আক্কুলভ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *