ধর্মনিরপেক্ষতা নয় ভারতে প্রতিষ্ঠা পেয়েছে উগ্র হিন্দুত্ববাদ : ইমরান খান

ধর্মনিরপেক্ষতা নয় ভারতে প্রতিষ্ঠা পেয়েছে উগ্র হিন্দুত্ববাদ : ইমরান খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘে অভিযোগ তুলে ধরে বলেছেন, ভারতে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া অনলাইন ভাষণে এ অভিযোগ করেন তিনি। খবর ডনের।

ভারতের বর্তমান বিজেপি সরকার ইসলামবিদ্বেষকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে অভিযাগ করে ইমরান খান বলেন, সরকারিভাবে ইসলামবিদ্বেষের পৃষ্ঠপোষকতা করায় দেশটিতে প্রায় ২০ কোটি মুসলমানের জীবন হুমকির মুখে পড়েছে।

ইমরান খান আরও বলেন, আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভারত ইসলামবিদ্বেষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর পেছনে কারণ হলো দুর্ভাগ্যজনকভাবে ভারত এখন আরএসএসের আদর্শ দ্বারা শাসিত হচ্ছে।

তারা মনে করে ভারত শুধু হিন্দুদের এবং অন্য ধর্মের মানুষে তাদের সমমর্যাদার নাগরিক নন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *