ধর্ষণ ঠেকাতে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

ধর্ষণ ঠেকাতে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সমাজ থেকে এ জাতীয় ঘটনার বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেছেন, ‘ধর্ষণের মতো ঘটনাগুলো প্রতিহত করতে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে। সেই সাথে সত্যিকারের জনসচেতনতা তৈরি করাও দরকার।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবীন ক্যাডার সার্ভিস অফিসারদের জন্য ৭০তম ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। খবর ইউএনবির

অংশগ্রহণকারীরা সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে এবং সাত বিভাগীয় কমিশনাররা তাদের কার্যালয় থেকে সংযুক্ত ছিলেন।

শেখ হাসিনা বলেন, সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) আইন ২০০০ সংশোধন করেছে এবং ধর্ষণের ঘটনা রোধে ইতোমধ্যে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে।

অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন স্বাগত বক্তব্য রাখেন এবং বিপিএটিসি’র রেক্টর মো. রাকিব হোসেন ৬ মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া ফাউন্ডেশনের কোর্সের ফলাফল প্রধানমন্ত্রীর কাছে উপস্তাপন করেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *