ধামরাইয়ে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

ধামরাইয়ে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার ধামরাইয়ে একটি ঘর থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার নান্নার ইউনিয়নের গোপালপুর গ্রামে। নিহত স্বামী মো. জুয়েল হোসেন গোপালপুর গ্রামের মুনছের আলীর ছেলে (২৩) ও স্ত্রী রুমি আক্তার (২০) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পিটেশ্বরী গ্রামের মৃত জসিম উদ্দিনের মেয়ে। জুয়েল হোসেন পেশায় ছিলেন রাজমিস্ত্রি। তিনি দুই বছর আগে ভালবাসা করে বিয়ে করেন রুমি আক্তারকে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে খাবার খেয়ে জুয়েল ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকালে তারা ঘুম থেকে না উঠলে স্বজন ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে তাদের দুজনের মরদেহ খাটের ওপর দেখতে পান। খবর পেয়ে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, স্ত্রী রুমি আক্তারের গলায় সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার পর স্বামী জুয়েলও বিষপানে আত্মহত্যা করেন। ধামরাই থানার এসআই আবুল খায়ের জানান, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ না পেলে উভয় পক্ষের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *