ধামরাইয়ে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ

ধামরাইয়ে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত লাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার ধামরাই উপজেলায় নিজ ঘর থেকে সুফিয়া বেগম (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার আমতা ইউনিয়নের বাউখণ্ড গ্রামের ওই গৃহবধূর শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুফিয়া বেগম ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখণ্ড গ্রামের মো. হোসেন আলীর স্ত্রী। তিনি মানিকগঞ্জ জেলা সদরের মৃত ইংরেজ খাঁর মেয়ে।

পুলিশ জানায়, সোমবার সকালে ঘুম থেকে উঠতে বিলম্ব দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেও ওই গৃহবধূ সুফিয়ার সাড়া না পেয়ে তাদের মনে সন্দেহ হয়।

পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গেলে সুফিয়াকে আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ছুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, প্রাথমিকভাবে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ধামরাই থানায় একটি অপমৃত্যু মামলার চলছে বলেও জানান ওই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *