নওমুসলিম তরুণী হাদিয়ার বিয়ে বৈধ

নওমুসলিম তরুণী হাদিয়ার বিয়ে বৈধ

ওয়ার্ল্ড ডেস্ক : ভারত তোলপাড় করা নওমুসলিম তরুণী হাদিয়া জাহানের বিয়ে বৈধ বলে ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। একই সঙ্গে হাদিয়াকে তার মুসলিম স্বামী শাফিন জাহানের সঙ্গে থাকারও অনুমতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি দিপক মিশ্রর সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।
২৫ বছর বয়সী মেডিকেল ছাত্রী আকিলা আশোকান হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। পরে মুসলিম ছাত্র শাফিন জাহানের সঙ্গে পরিচয় ও নিজ ইচ্ছায় তাকে বিয়ে করেন। বিয়ের আগে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে হাদিয়া নাম গ্রহণ করেন তিনি।

ঘটনা জানতে পেরে হাদিয়ার পরিবারের পক্ষ থেকে ‘লাভ জিহাদ’ এর অভিযোগ তোলা হয় শাফিনের বিরুদ্ধে। সে অনুযায়ী কেরালার একটি নিন্ম আদালত গত বছরই রায় দেয় যে, তরুণীকে ‘মগজধোলাই’ করে ধর্মান্তরিত ও বিয়ে করার কারণে এটি বৈধতা নেই।

বিষয়টি নিয়ে গত কয়েক মাস ধরে ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা চলছিল। উগ্রপন্থি হিন্দুত্ববাদীরা বিয়েটিকে ‘লাভ জিহাদ’ হিসেবে অভিহিত করে প্রচারণা চালায় এবং এটি বাতিলের দাবি জানায়।

সর্বশেষ গত নভেম্বরে কেরালা রাজ্যের উচ্চ আদালত বিয়েকে বৈধ ঘোষণা করে রায় দেয়। এর বিরুদ্ধে হাদিয়ার বাবা-মা দেশের সর্বোচ্চ আদালতে আপিল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *