নতুন গবেষণায় করোনা ছড়ায় যৌন মিলনেও !

নতুন গবেষণায় করোনা ছড়ায় যৌন মিলনেও !

নতুন গবেষণায় করোনা ছড়ায় যৌন মিলনেও !

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একদল চীনা গবেষক করোনা ভাইরাস থেকে সেরে উঠার পর্যায়েও পুরুষের শুক্রাণুতে ভাইরাসটির অস্তিত্ব পেয়েছেন। চীনে করোনা মহামারি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার সময় শাংকুই মিউনিসিপ্যিাল হসপিটালে চিকিৎসাধীন ৩৮ জন পুরষকে পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

এই ভাইরাসটি যৌন মিলনের মাধ্যমেও ছড়াতে পারে বলে আশংকা তৈরি করেছে নতুন এই গবেষণা।

জেএএমএ নেটওয়ার্ক ওপেন নামের একটি সাময়িকীতে ছাপা এক প্রতিবেদনে গবেষক দল জানান, পরীক্ষিতদের মধ্যে ১৬ শতাংশের মতো পুরুষের শুক্রাণুতে করোনা পাওয়া গেছে। এদের এক চতুর্থাংশই তখন মারাত্মক সংক্রমণের পর্যায়ে এবং প্রায় ৯ শতাংশ সেরে উঠার পর্যায়ে ছিলেন বলে গবেষকরা জানান।

বেইজিংয়ে চাইনিজ পিপল লিবারেশন আর্মি জেনারেল হসপিটালের দিয়ানজেং লি ও তার সহকর্মীরা লিখেছেন, কোভিড-১৯ আক্রান্ত রোগীদের মধ্যে এমনকি সেরে উঠার পর্যায়েও পুরুষের শুক্রাণুতে আমরা সার্স-সিওভি ২-এর অস্তিত্ব পেয়েছি।

পুরুষের প্রজনন ব্যবস্থায় প্রতিস্থাপনে সক্ষম না হলেও ‘সেখানে পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায়’ (প্রিভিলেজড ইমিউনিটি)’ ভাইরাসটি টিকে থাকছে বলে তারা মনে করছেন।

তবে এটা খুব আশ্চর্যজনক কিছু নয়, অনেক ভাইরাসই পুরুষের প্রজনন ব্যবস্থায় টিকে থাকতে পারে। এর আগে পুরুষের শুক্রাণুতে ইবোলা ও জিকা ভাইরাস ছড়ানোর প্রমাণ মিলেছে, এমনকি রোগী সেরে উঠার কয়েক মাস পরও।

তবে করোনা এভাবে ছড়াতে পারে কিনা তা এখনও স্পষ্ট নয়। ভাইরাসের অস্তিত্ব মিলেছে বলেই যে তা সংক্রামক হবে, এমন মনে করার কোনো কারণ নেই।

গবেষক দল বলছে, ভবিষ্যত গবেষণায় যদি প্রমাণিত হয় সার্স-সিওভি-২ যৌন সংক্রমণে সক্ষম, তাহলে তা সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা দিক বের করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *