নিজস্ব প্রতিবেদক: এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। মঙ্গলবার (১২ জুন) বিকালে তিনি বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার-এর স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে বিমান বাহিনী সদর দফতরে বেলা ২টায় দায়িত্বভার গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিদায়ী বিমান বাহিনীর প্রধান (সদ্য সাবেক) এয়ার চিফ মার্শাল আবু এসরার-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সদর দফতরে বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
________________
patheo24/105


