নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনই উৎসব করে বিনা মূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনই উৎসব করে বিনা মূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ

পাথেয় রিপোর্ট : কালকের ভোরটি সবার জন্যই একটু বিশেষ হবে। পুরনো বছরকে পেছনে ফেলে নতুন ১৯-কে স্বাগত জানাতেই সবার আলাদা উচ্ছাস। হ্যাঁ! আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যেও প্রতিবারের মতো এবারও বছরের শুরুর দিনেই সারা দেশে উৎসব করে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তরের সোয়া ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের নতুন বই তুলে দেওয়া হবে।

জানা গেছে, বই উৎসবের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। বছরের শুরুর দিনেই শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের বই তুলে দেওয়া হবে। অনেক স্কুলেই নতুন বইয়ের সেট মিলিয়ে ফিতা দিয়ে বেঁধে আকর্ষণীয়ভাবে শিশুদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শিশুরাও নতুন আশা নিয়ে নতুন বই হাতে নিতে অধীর অপেক্ষায় রয়েছে। বছরের প্রথম দিনে শীতের পরশমাখা স্নিগ্ধ সকালে এ নতুন বই শিশুদের জন্য অনবদ্য এক উপহার হয়ে উঠবে।

ইতিমধ্যে প্রায় সব বই ছাপার কাজ শেষ করে মাঠ পর্যায়ে পাঠিয়ে দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবির সূত্রমতে, ২০১৯ সালের জন্য প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীর জন্য মোট ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি বই দেওয়া হচ্ছে। এ জন্য খরচ পড়ছে প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাধ্যমিক স্তরের কেন্দ্রীয় বই বিতরণ উৎসব অনুষ্ঠান হবে রাজধানীর আজিমপুর সরকারি বালিকা স্কুল অ্যান্ড কলেজ মাঠে। কাল সকাল সাড়ে ৯টায় এই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক স্তরের বই উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। কাল সকাল ১০টায় এই উৎসবের উদ্বোধন করার কথা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের। তিনিও গতকালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে গত ২৪ ডিসেম্বর কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিনা মূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাধ্যমিক স্তরের কেন্দ্রীয় বই বিতরণ উৎসব অনুষ্ঠান হবে রাজধানীর আজিমপুর সরকারি বালিকা স্কুল অ্যান্ড কলেজ মাঠে। কাল সকাল সাড়ে ৯টায় এই উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *