নদীর ভালবাসা | কাজী সিকান্দার
বসত আমার নদীর তীরে
মন ছুটে যায় বাঁধন ছিঁড়ে।
কলকলিয়ে ঢেউয়ের তালে
প্রেমের কলস ওঠে খালে।
মুহরী নদীর প্রেমের জলে
সাঁতার কাটি ভেসে চলে।
নদী আমার প্রেমের মাঝি
প্রিয়া আমার রইল সাজি।
সবুজ কাজল গাছের সারি
মনকাড়া ছবি নদীর ধারি।
নদীর তীরে বসত করি
পুবাল হওয়ায় হৃদয় ভরি।
আমার নদী আমার জল
নদী আমার প্রেমের কল।
০১,০১, দুপুর, ৪ মে ২০২০ ঢাকা


