নরসিংদীতে প্রতিবন্ধীর গলাকাটা লাশ উদ্ধার

নরসিংদীতে প্রতিবন্ধীর গলাকাটা লাশ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর মনোহরদীতে সাইফুল ইসলাম (২০) নামে এক মানসিক প্রতিবন্ধীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের কামারআলগী গ্রামের নিজ বসতঘর থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। ঘটনার পর থেকে নিহতের পিতা পলাতক।

স্বজনরা জানায়, মজিবুর রহমানের চার ছেলে-মেয়ে। এর মধ্যে সাইফুল ইসলাম মানসিক প্রতিবন্ধী। সে সব সময় বাড়িতেই পরিবারের সাথে বসবাস করত। আজ সকালে তার নিজ ঘরে গলাকাটা অবস্থায় লাশ পায় বাড়ির লোকজন। পরে মনোহরদী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মনোহরদী থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার রাতের কোনো একসময় প্রতিবন্ধী সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর থেকে তার পিতা পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে সাইফুলের পিতা মজিবুর রহমানই গলা কেটে তাকে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *