নরসিংদীতে বাড়িঘরে অগ্নিসংযোগ, নিহত এক তরুণী

নরসিংদীতে বাড়িঘরে অগ্নিসংযোগ, নিহত এক তরুণী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নরসিংদীর রায়পুরা উপজেলায় রবিবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে পাড়াতলী ইউপি সদস্য শাহ আলম সমর্থিতদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন। এ সময় আফসানা আক্তার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছে। নিহত তরুণী উপজেলা পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকার মো. নান্নু মিয়ার মেয়ে।

পাড়াতলী ইউপি সদস্য মো. হোসেন মিয়ার তরুণী নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে প্রায় ১৫টি ঘরে অগ্নিসংযোগ করেন প্রয়াত আব্দুল আজিজ ফজলুর ছেলে শাহ আলমের সমর্থকরা। এ সময় ওই তরুনী নিহত হন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

রায়পুরা থানার ডিউটি অফিসার (এএসআই) সেলিম মিয়া জানান, রাতে কাচারিকান্দিতে একটি পক্ষ বাড়িঘরে অগ্নিসংযোগ করেছেন। ওই সময় এক তরুণী নিহত হয়েছে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *