নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৮

নাইজারে বন্দুকধারীদের গুলিতে নিহত ৫৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাইজারের বানিবানগৌ এলাকার একটি গবাদিপশুর বাজার থেকে ফেরার পথে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

চারটি গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। জানা যায়, ওই চারটি গাড়িতে করে লোকজন বানিবানগৌ বাজার থেকে বাড়ি ফিরছিলো। সেইসময় মোটরসাইকেলে করে কয়েকজন বন্দুকধারী এসে এলোপাথাড়ি গুলি করা শুরু করে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। নাইজারে দু’টি গোষ্ঠী বেশ সক্রিয়। ধারণা করা হচ্ছে এদের মধ্যে কোনো একটি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে।

নাইজার সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সশস্ত্র ওই বন্দুকধারীদের পরিচয় এখনো জানা যায়নি। বর্বর এই হামলায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। দু’টি গাড়িতে আগুন ধরে গেছে এবং অন্য দু’টি গাড়ি জব্দ করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় বুধবার থেকে তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *