নাইজারে স্কুলের শ্রেণিকক্ষে আগুন, ২৬ শিশুর মৃত্যু

নাইজারে স্কুলের শ্রেণিকক্ষে আগুন, ২৬ শিশুর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে একটি স্কুলের শ্রেণিকক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ শিশু শিক্ষার্থী নিহত বলে জানা গেছে।

স্থানীয় সময় সোমবার (৮ নভেম্বর) এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে খবর বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এ দুর্ঘটনায় ২৬ জন শিশু প্রাণ হারিয়েছে এবং ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর। নিহত ওই শিশু শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ৬ বছরের মধ্যে। আগুন লেগে যাওয়া ওই শ্রেণিকক্ষটি কাঠ ও খড়ের তৈরি ছিল।

বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। নানা রকম প্রতিকূলতা স্বত্বেও দেশটি খড় ও কাঠের শেড নির্মাণ করে স্কুল ভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করে যাচ্ছে। অনেক সময় শিশুদের মাটিতে বসেই পড়ালেখা করতে দেখা যায়।

এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে বলেও জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *