‘নাগরিকত্ব বিল পাস হওয়া মানে গান্ধীর মতাদর্শের উপরে জিন্নাহর মতাদর্শের জয়’

‘নাগরিকত্ব বিল পাস হওয়া মানে গান্ধীর মতাদর্শের উপরে জিন্নাহর মতাদর্শের জয়’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর বলেছেন, সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার অর্থ গান্ধীজির মতাদর্শের উপরে জিন্নাহর মতাদর্শের জয় হওয়া।

রোববার (৮ ডিসেম্বর) সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেন।

সোমবার হিন্দুত্ববাদী বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংসদের নিম্নকক্ষ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ‘ক্যাব’ পেশ করে তা পাস করাতে চাচ্ছে। লোকসভায় সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে, কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, সিপিএম, এনসিপি, ডিএমকেসহ অন্য কয়েকটি দল ওই বিলের বিরোধিতা করছে। কংগ্রেস নেতা শশী থারুর বলেন, ‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দিলে ভারতের মর্যাদা নেমে ‘পাকিস্তানের হিন্দুত্ববাদী সংস্করণ’ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস যদি ‘ক্যাব’ পাস হয় তাহলে সুপ্রিম কোর্ট সংবিধানের মৌলিক নীতির প্রকাশ্য লঙ্ঘনের অনুমতি দেবে না।’

প্রস্তাবিত ওই বিল সংবিধানের ১৪ ও ১৫ ধারা বিরোধী বলেও তিনি মন্তব্য করেন।ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিবেশি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এদেশে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্শিদের জন্য নাগরিকত্ব আইন সংশোধন ‘ক্যাব’ পাস করে তাঁদের নাগরিকত্ব দিতে চাচ্ছে। এক্ষেত্রে মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কোনও ব্যবস্থা রাখা হয়নি। এভাবে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল পাস করানোর প্রচেষ্টাকে বিভিন্ন দল, সংগঠন ও সামাজিক সংস্থার পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হচ্ছে।

সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *