নাজিব রাজাকের অ্যাপার্টমেন্টে মিললো ৩ কোটি ডলার

নাজিব রাজাকের অ্যাপার্টমেন্টে মিললো ৩ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক :  মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে বিভিন্ন মুদ্রায় প্রায় ৩ কোটি ডলারের সমপরিমাণ অর্থ উদ্ধার করেছে দেশটির পুলিশ। রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের অংশ হিসেবে তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালানো হয়।

মালয়েশিয়ার পুলিশের বরাত দিয়ে  শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে নাজিব রাজাকের বাড়ি এবং অন্যান্য স্থানের পাশাপাশি কুয়ালালামপুরে অ্যাপার্টমেন্ট থেকে ঘড়ি ও অলঙ্কারের সঙ্গে ওই নগদ অর্থ উদ্ধার করা হয়।

শুক্রবার দেশটির পুলিশ কর্মকর্তা অমর সিং কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে সর্বশেষ তথ্য জানিয়ে বলেন, উদ্ধার করা অর্থের মধ্যে ২৬ ধরনের মুদ্রা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উদ্ধার করা অর্থের পরিমাণ ১১৪ মিলিয়ন রিংগিট (২ কোটি ৮৬ লাখ ডলার)।

তিনি জানান, কুয়ালালামপুরের একটি অ্যাপার্টমেন্টে ৩৫টি ব্যাগে এই অর্থ পাওয়া যায়। অপর ৩৭টি ব্যাগে পাওয়া যায় ঘড়ি ও অলঙ্কার। এগুলোর অর্থমূল্য পরে হিসাব করা হবে। এছাড়া অ্যাপার্টমেন্টটিতে ২৮৪টি বাক্স পাওয়া গেছে, যেগুলোর ভেতরে ছিল ডিজাইনার হ্যান্ডব্যাগ।

অমর সিং আরও জানান, একই ভবনের আরেকটি অ্যাপার্টমেন্টে ১৫০টি হ্যান্ডব্যাগ পাওয়া গেছে, যে অ্যাপার্টমেন্টে থাকতো রাজাকের মেয়ে।

গত ৯ মে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটের কাছে পরাজিত হয়ে নাজিব রাজাকের জোট ক্ষমতা হারায়।  এরপর থেকেই দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

 

_Patheo/105/sl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *