পাথেয় ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসচাপায় ১০ লেগুনাযাত্রী নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন বাসের ৩০ যাত্রী।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার প্লিক মোড়ে নাটোর-পাবনা মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহত কারও নাম-পরিচয় বলতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মহিউদ্দিন বলেন, বাসটি পাবনা থেকে নাটোর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা লেগুনাকে চাপা দিলে ঘটনাস্থলেই লেগুনার ১০ যাত্রী নিহত হন। এছাড়া বাসটি রাস্তার পাশে উল্টে পড়লে বাসের ৩০ যাত্রী আহত হন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে হতাহতদের উদ্ধারে নেমেছে বলে তিনি জানান।


