নাটোরে ট্রাকের ধাক্কায় ২ মাদরাসা শিক্ষক নিহত

নাটোরে ট্রাকের ধাক্কায় ২ মাদরাসা শিক্ষক নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো এক শিক্ষক। শনিবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া ফেরিঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর শহরের তেবাড়িয়া হালিমাতুস সাদিয়া মাদরাসার শিক্ষক খলিলুর রহমান ও বেলাল হোসেন। আহত অপর শিক্ষকের নাম আব্দুল হামিদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদরাসার তিন শিক্ষক মোটরসাইকেলযোগে নাটোর থেকে বগুড়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে পুরাতন ফেরিঘাটসংলগ্ন সিংড়া ব্রিজের পূর্ব পাশে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাদরাসা শিক্ষক খলিলুর রহমান এবং বেলাল হোসেন মারা যান। আহত হন অপর শিক্ষক আব্দুল হামিদ।

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *