নাটোরে নিজ ঘরে মা-শিশুর লাশ

নাটোরে নিজ ঘরে মা-শিশুর লাশ

পাথেয় রিপোর্ট : নাটোরের নলডাঙ্গায় নিজ ঘর থেকে মা হালিমা আকতার শারমিন ও তার দুই বছরের শিশু সন্তান আবদুল্লাহর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (১৫ মে) সকালে উপজেলার বাঁশিলা গ্রামের নিজ ঘর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত হালিমা একই গ্রামের মাহমুদুর রহমান মুন্নার স্ত্রী ও তার ছেলে আবদুল্লাহ। হালিমার স্বামী মুন্না ঢাকা একটি পোশাক কারখানায় কাজ করেন বলে জানা গেছে।

এ ব্যাপারে নলডাঙ্গা থানার ওসি শফিকুর রহমান জানান, নলডাঙ্গা উপজেলায় নিজ ঘরে মা হালিমা আকতার শারমিন ও তার শিশু সন্তান আবদুল্লাহর মৃতদেহ দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই সঠিক তথ্য বলা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *