নাম চূড়ান্তে শেষ বৈঠকে সার্চ কমিটি

নাম চূড়ান্তে শেষ বৈঠকে সার্চ কমিটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১০ জনের নাম চূড়ান্ত করতে শেষ বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা।

মঙ্গলবার (২২ ফেরুয়ারি) বিকাল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বৈঠক শুরু হয়েছে।

কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, গত ১২, ১৩ ও ১৫ ফেব্রুয়ারি তিন দিনে চার দফায় বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪৭ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *