নারায়ণগঞ্জে আগুনে পুড়লো ৭২টি বস্তিঘর

নারায়ণগঞ্জে আগুনে পুড়লো ৭২টি বস্তিঘর

পাথেয় রিপোর্ট : নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সোমবার (২১ জানুয়ারি) ভোরে আগুন লেগে ৭২টি বস্তিঘর ও অর্ধশত জুটের গোডাউন পুড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অর্ধশত ঘর পুড়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা নেওয়ায় ভয়াবহ এ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে জেলা রেজিস্ট্রার অফিস, জেলা কারাগারসহ একটি সিএনজি পাম্প।

ধারণা করা হচ্ছে, সোমবার ভোর ৪টায় একটি ঝুটের গোডাউন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে সেখান থেকে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মণ্ডলপাড়াস্থ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় অর্ধ শতাধিক ঘর ও ঝুটের গোডাউন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কয়েক কোটি টাকার জুট সামগ্রী আগুনে পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *