নারায়ণগঞ্জে এলজিইডির ২১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান

নারায়ণগঞ্জে এলজিইডির ২১৩ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল ‘ বলেন, নারায়ণগঞ্জ জেলায় সর্বমোট ২১৩ কোটি টাকার ব্যাপক উন্নয়ন কাজের চলমান রয়েছে। এ উন্নয়নের বেশীর ভাগ কাজ এ বছরের মধ্যে শেষ হবে। অবশিষ্ট কাজ পরের অর্থ বছরে সম্পন্ন হবে। এসব উন্নয়ন কাজ সম্পন্ন হলে জেলার গ্রামীন অবকাঠামোতে উন্নয়নের ব্যপক ছোঁয়া লাগবে।

বর্তমানে আড়াইহাজার উপজেলায় আরটিআইপি-২ ও সিআরডিপি জিডিপি-২ এর আওতায় প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই প্রকল্পের ৩৬ কোটি ৪৬ লাখ টাকার চলতি অর্থ বছরে সম্পন্ন হবে। তিনি আরও বলেন, ১৬টি প্রকল্পে ১৬০ কোটি ৮০ লাখ টাকা ব্যায় হবে। এর মধ্যে সদর উপজেলার লিংক রোড থেকে মা ও শিশু হাসপাতাল পর্যন্ত ১ কোটি ৮৭ লাখ টাকার সড়ক উন্নয়ন, ১৫ কোটি ৫৩ লাখ টাকা ব্যায়ে আড়াইহাজার উপজেলার খালিয়ারচর ও মধ্যারচর সড়ক উন্নয়ন, ৭৪ কোটি ৯ লাখ টাকা ব্যায়ে রূপগঞ্জের মূরাপাড়ায় শীতলক্ষ্যা নদীর উপর ব্রীজ নির্মান, ৬ কোটি ১ লাখ টাকা ব্যায়ে সোনারগাঁয়ের মীরেরটেক- আলীপুরা বাজার টু হরিহরপুর বাজার সড়কে ব্রীজ নির্মান প্রকল্প চলমান রয়েছে। একই সাথে ১২৫ কোটি টাকা ব্যায়ে বন্দর উপজেলার লাঙ্গল বন্দের অষ্টমী ¯œানোৎসব প্রকল্পের কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে ৫টি ঘাটের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ’র এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *