নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ) সকাল ৯টায় পুলিশ নিহত তিন জনের লাশ উদ্ধার করে।

আড়াইহাজারের ইলমদী বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে গার্মেন্ট শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতিকালে তাদেরকে আটক করে পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত এক জনকে হাসপাতালে নেওয়ার পথে এবং অপর দুই জন ঘটনাস্থলেই নিহত হয়।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, নিহত তিন জন আসলেই ডাকাত কি না- তা খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *