নারায়ণগঞ্জে বাড়ির উঠানে গাঁজার চাষ

নারায়ণগঞ্জে বাড়ির উঠানে গাঁজার চাষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির উঠানে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া গ্রামের একটি বাড়িতে গাঁজা চাষে দুই ভাইকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- কাকাইল মোড়া গ্রামের মৃত সামসুল হক প্রধানের ছেলে মোস্তফা (৫৫) ও তার ছোট ভাই গোলাম দস্তগীর (৫২)।

আড়াইহাজার থানার উপপরিদর্শক গাজী শামীম জানান, গোপনে খবরে শনিবার দপুরে ওসি (তদন্ত) শওকত হোসেন, এসআই গাজী শামীম ও এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে অভিযান পরিচালন করা হয়।

এসময় বাড়ির উঠানে চাষ করা তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে বড়ো গাছ দুটি ১৭ থেকে ১৮ ফিট লম্বা এবং ছোটটি প্রায় পাঁচ ফিটের।

তিনি আরও জানান, মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *