নারীর ক্ষমতায়নে সৌদির আন্তর্জাতিক পুরস্কার লাভ

নারীর ক্ষমতায়নে সৌদির আন্তর্জাতিক পুরস্কার লাভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রযুক্তিতে নারীর ক্ষমতায়ন কর্মসূচির জন্য আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে সৌদি আরব। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) পুরস্কারটি প্রদান করে।

সৌদি আরবের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়াতে ‘নারীর ক্ষমতায়ন’ কর্মসূচি গ্রহণ করেছে।

মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে বলা হয়েছে, ‘যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি খাতে নারীর ক্ষমতায়ন অন্যতম প্রধান কৌশল বিবেচনা করা হয়। আমরা এমন একটি ডিজিটাল সিস্টেম প্রতিষ্ঠা করতে চাই, যা নারীর দক্ষতাকে স্পর্শ ও উন্নত করবে।’

আইটিইউর একটি বিশেষজ্ঞ প্যানেল বিজয়ীদের নির্বাচিত করেছে। সৌদি আরবকে মনোনীত করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘প্রযুক্তি খাতে প্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণে লিঙ্গবৈষম্য কমাতে ব্যক্তিগত ও সামগ্রিক উদ্যোগ নেওয়া হয়েছে।’

সৌদি প্রেস এজেন্সিতে বলা হয়েছে, ‘এই অর্জন সব ক্ষেত্রে নারীর ভূমিকাকে স্পষ্ট করে। শ্রমবাজারে সৌদি নারীদের অংশগ্রহণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।’

সূত্র : আল আরাবিয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *