ওয়ার্ল্ড ডেস্ক : নারীদের জন্য সৌদি আরব ও আমেরিকা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর অন্যতম। নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ৫০০ বিশেষজ্ঞ এই জরিপে অংশ নেন এবং তারা সৌদি আরবকে বিশ্বের পঞ্চম ও আমেরিকাকে দশম বিপজ্জনক স্থান বলে চিহ্নিত করেন।
নারী ইস্যুতে থমসন রয়টার্স ফাউন্ডেশন এই জরিপের আয়োজন করে। গত সোমবার প্রকাশিত এ জরিপে ভারত, আফগানিস্তান, সিরিয়া ও সোমালিয়া রয়েছে তালিকার শীর্ষে। তবে যে আমেরিকা নারী ও মানবাধিকারের জন্য এত চেঁচামেচি করে সেই দেশ নারীর জন্য সবচেয়ে ১০টি বিপজ্জনক দেশের অন্যতম। সৌদি আরব এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।
তবে নারীর অর্থনৈতিক প্রবেশাধিকার, কাজের স্থান ও সম্পত্তির অধিকারের বৈষম্যের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় চর্চার দিক দিয়ে সৌদি নারীরা যে ঝুঁকি মোকাবিলা করেন তাতে দেশটির অবস্থান পঞ্চম।
এদিকে গত শনিবার সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর এ জরিপ প্রকাশিত হলো।


