‘নারী অধিকার রক্ষা’ চুক্তি থেকে সরে এলো তুরস্ক, ইস্তাম্বুলে বিক্ষোভ

‘নারী অধিকার রক্ষা’ চুক্তি থেকে সরে এলো তুরস্ক, ইস্তাম্বুলে বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারী অধিকার রক্ষায় ২০১১ সালে ইস্তাম্বুল কনভেনশনে স্বাক্ষর করেছিল তুরস্ক। পরে সেটিতে ইউরোপীয় ইউনিয়নসহ আরও ৪৫টি দেশ যুক্ত হয়। তবে কনভেনশন থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান। এ সিদ্ধান্তের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে।

শুক্রবার (২ জুলাই) এসব জানিয়েছে এএনআই নিউজ। তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এসময় টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। গত মার্চে এই কনভেনশন থেকে নিজ দেশকে বের করে নিয়ে আসার কথা জানিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। এটি কার্যকর হয় ১ জুলাই থেকে।

এদিকে এরদোয়ানের মুখপাত্র অভিযোগ করে জানান, কনভেনশনে সমকামীদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছে অন্য সদস্য রাষ্ট্রগুলো। যা কোনোভাবেই মেনে নেবে না তুরস্ক। কারণ, এটি আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধের সঙ্গে মানানসই নয়। তাই কনভেনশন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *