নারী আসনে নবনির্বাচিত ৪৯ এমপিদের শপথ বুধবার

নারী আসনে নবনির্বাচিত ৪৯ এমপিদের শপথ বুধবার

পাথেয় রিপোর্ট : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন এমপিদের শপথ গ্রহণ বুধবার (২০ ফেব্রুয়ারি)। বুধবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় শপথ কক্ষে এমপি হিসেবে তারা শপথ নেবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর নাম উল্লেখ করে গত রবিবার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট অনুযায়ী, নির্বাচিত ৪৯ সংসদ সদস্যের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন ও স্বতন্ত্র একজন।

এর আগে ৪৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর শনিবার বিকালে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম তাদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

সূত্র জানায়, নারী এমপিদের শপথের জন্য সব প্রস্তুতি শেষ করেছে সংসদ। সদ্য নির্বাচিত এমপিদের কাছে চিঠিও দেওয়া হচ্ছে।

গত রোববার নারী সংসদ সদস্যদের নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ৪৯টি নারী আসনের কোনোটিতে একাধিক প্রার্থী না থাকায় কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে।

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বিএনপির এমপিরা এখনো শপথ না নেওয়ায় তাদের নির্ধারিতে একটি আসন এখন শূন্য রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *