নাশকতার মামলায় কারাগারে সাবেক এমপি সালাউদ্দিন

নাশকতার মামলায় কারাগারে সাবেক এমপি সালাউদ্দিন

নাশকতার মামলায় কারাগারে সাবেক এমপি সালাউদ্দিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর ওয়ারী থানায় নাশকতার মামলায় বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বুধবার ঢাকা মহানগর ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে (ঢাকা-মেট্রো-জ-১১-২২৪৯) একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারী থানার এসআই শাহ আলাম সালাউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *