নিউজিল্যান্ড পুলিশের হিজাব ব্যবহারের অনুমতি

নিউজিল্যান্ড পুলিশের হিজাব ব্যবহারের অনুমতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হিজাবকে পুলিশের মুসলিম নারী সদস্যের ইউনিফর্ম হিসেবে পরিধানের অনুমোদন দিয়েছে নিউজিল্যান্ডের পুলিশ বিভাগ।

নিউজিল্যান্ডের পুলিশ বিভাগ ফেসবুক পেজের এক পোস্টে জানায়, কনস্টেবল হিসেবে সদ্য নিয়োগপ্রাপ্ত জিনা আলী প্রথম মুসলিম নারী অফিসার, যিনি ইউনিফর্ম হিসেবে হিজাব পরিধান করেছেন।

পুলিশের একজন মুখপাত্র বলেন, পুলিশ বিভাগ দেশের সব জনগোষ্ঠীর সমন্বয়ে বহুমাত্রিক সেবা নিশ্চিত করতে চায়। এর আগে ২০০৬ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ও ২০১৬ সালে স্কটল্যান্ড পুলিশ বিভাগ হিজাবকে ইউনিফর্ম হিসেবে ব্যবহারের অনুমোদন দেয়।

নিউজিল্যান্ডের পুলিশ বিভাগ জানায়, ২০১৮ সাল থেকে ইউনিফর্ম হিসেবে হিজাবের ব্যবহার নিয়ে কাজ শুরু হয়। হিজাব পরিধানকারী প্রথম পুলিশ অফিসার জিনা আলী মুসলিম নারীদের এ অগ্রযাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।

নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চ হামলার পর জিনা আলী পুলিশ বিভাগে যোগ দেন। দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডকে তিনি বলেন, ‘আমার মনে হয়, মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে পুলিশ বিভাগে অনেক মুসলিম নারীর যোগ দেওয়া জরুরি।’

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *