নিক্সনের জামিন বহাল

নিক্সনের জামিন বহাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় দেওয়া হাইকোর্টের ৮ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চেম্বার বিচারপতি মো. নুরুজ্জামান এই আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার হাইকোর্ট ওই মামলায় নিক্সন চৌধুরীকে শর্তসাপেক্ষে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।

বৃহস্পতিবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। নিক্সন চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ।

ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম গত ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় সাংসদ নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়ে, গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে কেন্দ্রভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করায় জেলা প্রশাসক অতুল সরকারকে ফোন করে কৈফিয়ত দাবি করেন সাংসদ নিক্সন। তার সমর্থিত প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করার ‘হুমকি’ দেন এবং ‘অশোভন আচরণ’ করেন।

একইসঙ্গে নির্বাচনের দিন একটি ভোটকেন্দ্রের বুথের সামনে জাল ভোট দেওয়া ও ধূমপান করার সময় একজন পোলিং এজেন্টকে আটকের পর চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাংসদ ‘অত্যন্ত অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি’ দেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

একজন সংসদ সদস্য হয়েও নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করে এবং দায়িত্বরত কর্মকর্তাদের ‘গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে’ নিক্সন চৌধুরী নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *