নিখোঁজের পরদিন মিলল মাদরাসাছাত্রের মরদেহ

নিখোঁজের পরদিন মিলল মাদরাসাছাত্রের মরদেহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গোপালগঞ্জের মুকসুদপুরে দিদার ফকির (১৬) নামে ষষ্ঠ শ্রেণির এক মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের দিগনগর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিদার ফকির ওই গ্রামের নাসির ফকিরের ছেলে ও দিগনগর ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। মঙ্গলবার লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের নাসির ফকিরের ছেলে দিদার ফকির গত রবিবার সন্ধ্যায় মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে মনির হাফিজের পুকুরে দিদারের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *