নিখোঁজ মুসলিমের মৃত্যুর কথা স্বীকার করল চীন

নিখোঁজ মুসলিমের মৃত্যুর কথা স্বীকার করল চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রায় দুই বছর আগে ‘নিখোঁজ’ হয়ে যাওয়া ব্যক্তির মৃত্যুর কথা স্বীকার করেছে চীন। এর আগে দুই বছর ধরে ওই ব্যক্তির কোন জবাব দিতে অস্বীকৃতি জানায় দেশটি। বেইজিং সম্প্রতি জানিয়েছে, ২ বছর আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই উইঘুর মুসলিম পরিবার দাবি ২০১৭ সালে তাকে জিনজিয়াংয়ের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে ধরে রাখা হয়েছে। এরপর ২০১৯ সালে জাতিসংঘে নিবদ্ধ হয় আব্দুল গফুর হাফিজ নামে ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনা।

তবে চীন সম্প্রতি জানিয়েছে, কাসঘরের ওই অবসরপ্রাপ্ত চালক মারা গেছে দুই বছর আগেই। মৃত্যুর কারণ হিসেবে টিবি ও নিউমোনিয়ার কথা জানানো হয়েছে।

চীনের এমন ভাষ্য মানতে নারাজ মৃত ওই ব্যক্তি মেয়ে। গার্ডিয়ানকে তিনি বলেন, এই দাবি বিশ্বাস করেন না তিনি। কারণ তার বাবার স্বাস্থ্য সম্পর্কে তিনি ভালোভাবেই অবগত ছিলেন।

এদিকে সম্প্রতি চীনের শিনজিয়াংয়ে হাজারো মসজিদ ভেঙ্গে দেওয়ার রিপোর্ট এসেছে। সেইসঙ্গে মুসলিমদের বন্দি করে রাখতে আরো বন্দিশিবির বানাচ্ছে চীন। তবে চীন বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *