নিজের ছবি মুছে দিতে ভক্তদের প্রতি অনুরোধ জানালেন জায়রা ওয়াসিম

নিজের ছবি মুছে দিতে ভক্তদের প্রতি অনুরোধ জানালেন জায়রা ওয়াসিম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামের প্রতি টান ও ভালোবাসা থেকে ইসলামী অনুশাসন মেনে চলবেন বলে বলিউডকে বিদায় জানিয়েছিলেন ‘দঙ্গল’ কন্যা খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজের ছবি মুছে ফেলতে ভক্তদের কাছে অনুরোধ করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, জায়রা ওয়াসিম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শনিবার (২১ নভেম্বর) একটি পোস্ট দেন। এতে তিনি ভক্তদের কাছে তার ছবি মুছে ফেলার অনুরোধ করেন।

জায়রা ওয়াসিম তার ভক্তদের কাছে অনুরোধ করে লেখেন, ‌‘আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের অ্যাকাউন্ট থেকে এবং ফ্যানপেজ থেকে আমার ছবিগুলো দয়া করে মুছে দিন।’

তিনি লেখেন, ‘ইন্টারনেট থেকে সব ছবি মুছে ফেলা সত্যিই অসম্ভব। কিন্তু আপনাদের কাছে আমি অনুরোধ করতে পারি এটুকুই, যাতে আর আমার ছবিগুলো নতুন করে শেয়ার না করা হয়। আমি আশা করছি, আপনারা আমায় সাহায্য করবেন ঠিক যেভাবে আপনারা আমার পাশে ছিলেন।’

‘দঙ্গল’ কন্যা খ্যাত এ অভিনেত্রী লেখেন, ‘আমি জীবনে এক নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করলে সত্যিই খুব সুবিধা হয়। আমার এই যাত্রায় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।’

গত বছর বলিউড বলিউড ত্যাগ করার ঘোষণা করেছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জায়রা ওয়াসিম। তখন তিনি জানিয়েছিলেন, অভিনয় করা ইসলাম ধর্ম বিরোধী। আর তাই তিনি স্বেচ্ছায় তার ফিল্মি ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছেন। জায়রাকে আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ সিনেমার পর সর্বশেষ প্রিয়াঙ্কা চোপড়ার ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে দেখা গেছে। ‍

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *