নিজ ছাত্রকে দেয়া ইমাম শাফেয়ীর উপদেশ

নিজ ছাত্রকে দেয়া ইমাম শাফেয়ীর উপদেশ

আব্দুর রহমান রাশেদ

ইমাম শাফেয়ী (রহ.) একবার মসজিদে ছাত্রদেরকে পড়াচ্ছিলেন। তখন একটি মাসায়ালা নিয়ে ইউনুস ইবনুল আলা নামে এক ছাত্র ইমাম শাফেয়ী (রহ.) এর সাথে মতভিন্নতা প্রকাশ করে রাগ হয়ে বাড়ি চলে যায়।

সেদিন রাতে ইউনুস তার ঘরে কিছু একটা করছিল, এমন সময় সে ঘরের বাহিরে পায়ের শব্দ শুনতে পেলো। ইউনুস জিজ্ঞেস করলো, ‘দরজার সামনে কে’? উত্তর আসলো, ‘আমি মুহাম্মাদ ইবনে ঈদ্রিস’। তখন ইউনুস ভাবতে লাগলো এই নামের লোকটা আবার কে?

দরজা খুলে সে অবাক! উনি তো তারই উস্তাদ ইমাম শাফেয়ী। তখন তিনি ছাত্র ইউনুসকে বেশ কয়েকটি উপদেশ দিলেন। তিনি বললেন, ইউনুস! কত হাজার মাসায়ালাতে আমরা এক সাথে ছিলাম, এখন একটি মাত্র মাসায়ালা আমাদেরকে দূরে সরিয়ে দিলো?

কাজের বা কথার সমালোচনা করো, ব্যক্তির সমালোচনা করো না।

ইউনুস! সব বিতর্কে জিতার চেষ্টা করো না! কেননা কখনো কখনো পদ লাভ করার চেয়ে মন জয় করাই উত্তম। এতোকাল যে ব্রিজের সাহায্যে তুমি এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছো, সেগুলোকে মুহুর্তেই ভেঙে ফেলো না। কে জানে, হয়োত আবার তোমার সেগুলোর প্রয়োজন হতে পারে।

ইউনুস! সর্বদা পাপকে ঘৃণা করবে, পাপীকে না। কাজের বা কথার সমালোচনা করো, ব্যক্তির সমালোচনা করো না। কারণ আমাদের লক্ষ্য রোগ নির্মুল করা, রোগীকে নয়। যদি তোমার কাছে দুশ্চিন্তাগ্রস্ত কেউ আসে, তার কথা শুনো। যদি তোমার কাছে কেউ ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দাও। যদি তোমার কাছে কেউ সাহায্য চায়, তাকে সাহায্য করো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *