নিজ হাতে রান্না করে সাকিবের বাসায় খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

নিজ হাতে রান্না করে সাকিবের বাসায় খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এই মুহূর্তে আইসিসির জারিকৃত নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। কিন্তু দেশের ক্রিকেটপ্রেমীদের মন থেকে হারিয়ে যেতে পারেননি। হারিয়ে যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয় থেকে। এর আগে সাকিবকন্যা আলাইনার সঙ্গে খেলতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীকে, এবার নিজ হাতে রান্না করে সাকিবদের বাসায় পাঠিয়ে দিলেন তিনি!

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন স্বয়ং সাকিব আল হাসান। তিনি লিখেছেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পেয়ে বাকরুদ্ধ হয়ে গেছি। সকালবেলায় সুস্বাদু সব খাবার রান্না করে তিনি আমার বাসায় পাঠিয়ে দিয়েছেন! খাবারগুলো আমার স্ত্রীর জন্য ছিল, কারণ গতকাল উনার সঙ্গে দেখা হওয়ার সময় আমার স্ত্রী বলেছিল, এই খাবারগুলো তার পছন্দ। জীবনের সেরা এই উপহার পেয়ে আমার হৃদয় ভরে গেছে। সত্যি নিজেকে ধন্য মনে করছি!’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *