নিরাপদ সড়ক আন্দোলন : ৬ শিক্ষার্থীর জামিন

নিরাপদ সড়ক আন্দোলন : ৬ শিক্ষার্থীর জামিন

পাথেয় রিপোর্ট : নিরাপদ সড়ক আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় গ্রেফতারকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন সিএমএম আদালত।

আইনজীবীরা জানিয়েছেন, মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় তাদের জামিন দেয়া হয়েছে। গ্রেফতারকৃত অন্য শিক্ষার্থীদের জামিনের বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

রোববার দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরো একজন এবং ঢাকা মহানগর হাকিম একেএম মঈনুদ্দিন সিদ্দিকী ১৫ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী।

এ ছাড়া এজাহারে নাম থাকায় পলাতক আছেন ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৭ শিক্ষার্থী। তারা ২১টি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *