নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে অপ্রিয় সিদ্ধান্ত নেয়া হবে  

নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে অপ্রিয় সিদ্ধান্ত নেয়া হবে  

নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে অপ্রিয় সিদ্ধান্ত নেয়া হবে  

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মুহা. আনোয়ার হোসেন হাওলাদার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, নির্দিষ্ট সময়ে নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। নির্ধারিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে, তাদের বিরুদ্ধে অপ্রিয় সিদ্ধান্ত নেয়াই সমীচীন হবে।

রোববার সকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের মহাপরিচালক ও পরিচালক পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে কমিশনের শুদ্ধাচার ও নৈতিকতা কমিটির এক সভায় তিনি এ কথা বলেন। দুদক সচিব বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। কমিশনের কার্যক্রম মনিটরিং ও দ্রুত করার ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির কোনো বিকল্প নেই।

দুদকের সকল সমন্বিত জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের প্রশাসনিক ও আর্থিক বিষয়াদি সংক্রান্ত নথিসমূহ ইলেকট্রনিক নথিতে (ই-নথি) উপস্থাপনের নির্দেশনা দিয়ে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অবশ্যই এ জাতীয় সকল নথি ই-নথিতে উপস্থাপন করতে হবে। এর কোনো প্রকার ব্যত্যয় চলবে না।

তিনি আরও বলেন, মানুষের সামাজিক মর্যাদা রক্ষায় সকলকে কাজ করতে হবে। পাশাপাশি দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে দৃঢ় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দুর্নীতি নিয়ন্ত্রণে আমরা সবাই সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।

দুর্নীতি দমন ও প্রতিরোধে মানুষের আস্থা অর্জনের কোনো বিকল্প নেই। আপনাদের প্রত্যেকের জন্য সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারিত রয়েছে যোগ করেন তিনি। দুদকের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেলের উপস্থাপনায় এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদকের মানি লন্ডারিং অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ, বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান, প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. জহির রায়হান, তদন্ত অনুবিভাগের মহাপরিচালক মো. জাকির হোসেন, পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *